পুরনো শত্রুতার জের, অমৃতসরে গুলি করে যুবককে খুনের অভিযোগ
অমৃতসর, ১৬ এপ্রিল (হি.স.): পাঞ্জাবের অমৃতসর জেলায় পুরনো শত্রুতার জেরে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবার গভীর রাতে ভুল্লার গ্রামে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মনজিৎ সিং নিজের মাংসের দোকানের
Young man shot dead in Amritsar over old enmity.


অমৃতসর, ১৬ এপ্রিল (হি.স.): পাঞ্জাবের অমৃতসর জেলায় পুরনো শত্রুতার জেরে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবার গভীর রাতে ভুল্লার গ্রামে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মনজিৎ সিং নিজের মাংসের দোকানের বাইরে একটি গাড়িতে বসে ছিলেন। সেই সময় আচমকাই হামলাকারীরা সেখানে এসে কোনও কথা না বলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন মনজিৎ সিং। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মৃতের পরিবারের সদস্য মলকিত সিং জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। ২০২৪ সালেও অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু কোনও সমস্যার সমাধান হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায়, যার মধ্যে তিনটি গুলি মনজিৎ সিংয়ের গায়ে লাগে। ঘটনাস্থলে তখন ৭-৮ জন উপস্থিত ছিলেন।

পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande