
হরিদ্বার, ১৬ এপ্রিল (হি.স.): অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো উত্তরাখণ্ডের হরিদ্বারে। বুধবার গভীর রাতে লাইনস থানার অন্তর্গত ইন্দিরা পার্কের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠৎই আগুন লাগে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির মালিকের নাম ফাহিম। তিনি ম্যাঙ্গালোরের বাসিন্দা।
বুধবার রাতে ইন্দিরা পার্কের কাছে পার্কিং লটে রাখা তাঁর গাড়িটি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী । বেশ কয়েকঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সম্পূর্ণভাবে ভস্মীভূত যায় গাড়িটি । এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক