আরামবাগ বার অ্যাসোসিয়েশনে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, আইনজীবীদের সঙ্গে সারলেন নির্বাচনী জনসংযোগ
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারের পারদ ততই চড়ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরামবাগ বার অ্যাসোসিয়েশনে পৌঁছে আইনজীবীদের সঙ্গে জনসংযোগ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এদিন তিনি বার অ্যাসোস
ভোট প্রচারে বার অ্যাসোসিয়েশনের হেমন্ত বাগ


আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারের পারদ ততই চড়ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরামবাগ বার অ্যাসোসিয়েশনে পৌঁছে আইনজীবীদের সঙ্গে জনসংযোগ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এদিন তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা করেন।

​আইনজীবীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত বাগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি আইনজীবীদের কাছে বিজেপির সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা আনাই তাঁর মূল লক্ষ্য। আইনজীবীদের মতো সমাজের সচেতন নাগরিকরা পাশে থাকলে এই লক্ষ্য পূরণ সহজ হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

​প্রচার কর্মসূচি চলাকালীন তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁদের পেশাগত ও স্থানীয় সমস্যার কথা মন দিয়ে শোনেন। সব মিলিয়ে, নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের কাছে পৌঁছে গিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া বিজেপি প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande