
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): গোঘাট থানার গোড়া এলাকায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ডঃ নির্মল মাঝির সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল।
এদিনের পথসভায় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সাধারণ মানুষের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সভায় উপস্থিত বক্তারা দাবি করেন, গত কয়েক বছরে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এলাকায় প্রভূত উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে এই অগ্রগতির ধারাকে আরও জোরদার করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় খান, গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভোলানাথ সাঁতরাসহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তাঁরা সকলেই দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সক্রিয় সমর্থন কামনা করেন। পথসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উৎসাহ ছিল তুঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA