'নারী শক্তি বন্দন অধিনিয়ম'- এর সমর্থনে আগরতলায় বিজেপি-র মহিলা মোর্চার পদযাত্রা
আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.) : লোকসভায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল উত্থাপনকে কেন্দ্র করে ত্রিপুরায় রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে প্রদেশ বিজেপির উদ্যোগে র
মহিলা মোর্চার পদযাত্রা


আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.) : লোকসভায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল উত্থাপনকে কেন্দ্র করে ত্রিপুরায় রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানী আগরতলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিন আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারসহ সংগঠনের একাধিক নেতা-কর্মী এবং সমর্থকরা।

মিছিল থেকে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে জোরালো স্লোগান তোলা হয় এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আনা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ দেশের মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, এই বিলের মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে, যা দেশের রাজনৈতিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াবে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য এবং প্রধানমন্ত্রী সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই বিলের উপর জোর দিয়েছেন। মহিলাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে এই ঐতিহাসিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়। নেতৃত্বরা বলেন, এই বিল কার্যকর হলে দেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande