সাইকেলে করে প্রচার তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের
তারকেশ্বর, ১৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা আনতে বৃহস্পতিবার সাইকেলে চড়েই গ্রামীণ এলাকায় প্রচারে নামলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। এদিন সকাল থেকেই একাধিক গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি। ​স্থান
সাইকেল চড়ে প্রচার  সন্তু পান


তারকেশ্বর, ১৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা আনতে বৃহস্পতিবার সাইকেলে চড়েই গ্রামীণ এলাকায় প্রচারে নামলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। এদিন সকাল থেকেই একাধিক গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচারের শুরুতেই তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং সেসব সমাধানের আশ্বাস দেন। রাস্তাঘাট, পানীয় জল, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিই তাঁর প্রচারের মূল কেন্দ্রবিন্দু ছিল।

​ব্যতিক্রমী এই প্রচার পদ্ধতি প্রসঙ্গে সন্তু পান বলেন, “গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হলে মাটির কাছাকাছি থাকতে হয়। তাই বিলাসবহুল গাড়ির বদলে সাইকেলেই প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি।” তাঁর এই সাধারণ জীবনযাপন ও জনসংযোগ পদ্ধতি স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

​প্রচারের সময় বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক তাঁর সঙ্গে ছিলেন। বিভিন্ন এলাকায় তাঁকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন। রাজনৈতিক মহলের মতে, সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার এই কৌশল নির্বাচনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande