শ্রীভূমির পাথারকান্দিতে প্ৰায় ২৮ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার যুবক
পাথারকা‌ন্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি‌তে প্ৰায় ২৮ লক্ষ টাকার সন্দেহজনক হে‌রোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বাজারিছড়া থানাধীন শশীনগর গ্রা‌মের বাসিন্দা প্রয়াত আকদ্দস আলির বছর ২৫-এর ছে‌
ড্রাগস সহ গ্রেফতার আসকুর উদ্দিন


পাথারকা‌ন্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি‌তে প্ৰায় ২৮ লক্ষ টাকার সন্দেহজনক হে‌রোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বাজারিছড়া থানাধীন শশীনগর গ্রা‌মের বাসিন্দা প্রয়াত আকদ্দস আলির বছর ২৫-এর ছে‌লে আসকুর উদ্দিনকে পাথারকান্দি থানার পুলিশ গ্রেফতার করেছে।

পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি ব‌ড়ো জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে দলবল নিয়ে স্থানীয় হাটখলা এলাকায় অভিযান চালান তিনি। পরিচালিত অভিযানে আসকুরের ব্যবহৃত স্কুটারে তালাশি চালিয়ে পাঁচ‌টি সাবা‌নের কেস থেকে ৫৭ গ্রাম স‌ন্দেহজনক হে‌রোইন উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকগুলির কা‌লোবাজারি মূল্য কমপক্ষে ২৮ লক্ষ টাকা হ‌বে, জা‌নান ওসি।

ওসি মানসজ্যোতি জানান, অভিযুক্ত আসকুর উদ্দিনকে গ্রেফতারের পাশাপা‌শি তার ব্যবহৃত স্কু‌টার বাজেয়াপ্ত ক‌রা হয়ে‌ছে। তিনি জানান, প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃ‌ত আসকুরের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আগামীকাল শ‌নিবার তাকে শ্রীভূমির মুখ্য বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande