বিজেপি ক্ষমতায় এলে ছ’মাসে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দাবি শুভেন্দুর
বাঁকুড়া, ১৭ এপ্রিল (হি.স.): রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ছ’মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা হবে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী । শুক্রবার বাঁকুড়া জেলার সোনামুখীতে দলীয় প্রার্থী দিবাকর ঘরামীর সমর্থনে
বিজেপি ক্ষমতায় এলে ছ’মাসে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দাবি শুভেন্দুর


বাঁকুড়া, ১৭ এপ্রিল (হি.স.): রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ছ’মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা হবে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী । শুক্রবার বাঁকুড়া জেলার সোনামুখীতে দলীয় প্রার্থী দিবাকর ঘরামীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।সভা থেকে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে “সবার পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ” নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, ১০০ দিনের কাজ পুনরায় চালু, বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন এবং আলুর ন্যায্য দাম নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।এদিনের সভায় তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী -এর কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে পরিবর্তনের সময় এসে গিয়েছে। জনসমাগমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূলের সভায় লোকসমাগম কমে গিয়েছে, অন্যদিকে বিজেপির সভায় ব্যাপক জনসমর্থন দেখা যাচ্ছে।দলীয় প্রার্থী দিবাকর ঘরামীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত পাঁচ বছরে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকার মানুষের পাশে থেকেছেন। উন্নয়নের জন্য মাত্র ৬৪ লক্ষ টাকা বরাদ্দের সমালোচনা করে তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হবে।এদিন শুভেন্দু অধিকারী শালতোড়ায় দলীয় প্রার্থী চন্দনা বাউড়ির সমর্থনেও জনসভা করেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভবানীপুর কেন্দ্র নিয়েও মন্তব্য করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande