শিমলায় মিলল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
শিমলা, ১৭ এপ্রিল ( হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মিলল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, শিমলার নেরওয়া এলাকার সিলোদি গ্রামে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম অমর সিং (৪৮)। তিনি সিলোদি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার এক স
শিমলায় মিলল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ


শিমলা, ১৭ এপ্রিল ( হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মিলল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, শিমলার নেরওয়া এলাকার সিলোদি গ্রামে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম অমর সিং (৪৮)। তিনি সিলোদি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার এক স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেহ উদ্ধারের সময় উপস্থিত ছিল মৃতের স্ত্রী রামলা দেবী, ভাগ্নে রাকেশ কুমার সহ অন্যান্য প্রত্যক্ষদর্শীরা । তাঁদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ , মৃত অমর সিং মত্ত অবস্থায় অনেকবার আত্মহত্যার হুমকি দেয়। ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন। ফিরে আসার পর তিনি স্থানীয়দের কাছ থেকে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে আত্মহত্যার ঘটনা হিসেবে মনে করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande