
চন্দ্রকোনা, ১৭ এপ্রিল (হি. স.): পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার ক্ষীরপাইয়ের ডাকবাংলো মোড় থেকে হালদার দিঘী মোড় পর্যন্ত এক বিশাল রোড শো করেন তিনি। পরে হালদার দিঘী মোড়ে পদযাত্রা শেষ করে জনসভায় বক্তব্য রাখেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বয় ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্ভব নয়। বিজেপি ক্ষমতায় এলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, “তৃণমূলের সময় শেষ, বিজেপি আসছে। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে।”তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরিস্থিতি ভালো বোঝেন এবং তিনিও বুঝে গিয়েছেন যে তার সরকারের সময় ফুরিয়ে এসেছে।এছাড়াও সবংয়ে এক শিশুর হাতে বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনায় এবং সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন শমীক ভট্টাচার্য। গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়