গোঘাটে রোড শো, বিজেপি প্রার্থীকে সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
হুগলি, ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনের প্রাক্কালে গোঘাটে জোরদার হল বিজেপির প্রচার। প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে শুক্রবার রোড শো-তে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রতনপুর থেকে মদিনা পর্যন্ত এই রোড শো ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা
গোঘাট এ ভোট প্রচারে শমিক ভট্টাচার্য


হুগলি, ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনের প্রাক্কালে গোঘাটে জোরদার হল বিজেপির প্রচার। প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে শুক্রবার রোড শো-তে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

রতনপুর থেকে মদিনা পর্যন্ত এই রোড শো ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। দলীয় পতাকা, স্লোগান ও কর্মী-সমর্থকদের ভিড়ে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। পথের ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও রোড শো-র সাক্ষী থাকেন।

রোড শো চলাকালীন শমীক ভট্টাচার্য হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের পক্ষে ভোটের আবেদন জানান। পাশাপাশি তিনি রাজ্য সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন।

অন্যদিকে, প্রার্থী প্রশান্ত দিগারও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন চান। এই রোড শো-কে কেন্দ্র করে গোঘাটে নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande