প্রচার থামিয়ে রোগীর পাশে, মানবিক নজির গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝির
হুগলি , ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই মানবিকতার নজির গড়লেন গোঘাটের তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক নির্মল মাঝি । গুরুতর অসুস্থ এক মহিলার খবর পেয়ে মাঝপথেই প্রচার থামিয়ে তাঁর বাড়িতে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি। সূত্রের খ
চিকিৎসায় ব্যস্ত নির্মল মাঝি


হুগলি , ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই মানবিকতার নজির গড়লেন গোঘাটের তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক নির্মল মাঝি । গুরুতর অসুস্থ এক মহিলার খবর পেয়ে মাঝপথেই প্রচার থামিয়ে তাঁর বাড়িতে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি।

সূত্রের খবর, শুক্রবার বেঙ্গাই এলাকায় জনসংযোগে ব্যস্ত ছিলেন নির্মল মাঝি। সেই সময় হঠাৎই খবর আসে, এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেরি না করে প্রচার কর্মসূচি স্থগিত রেখে সরাসরি রোগীর বাড়িতে যান তিনি। সেখানে পৌঁছে রোগীকে পরীক্ষা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেন।

জানা যায়, রোগীর পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। পরিস্থিতি বুঝে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করেন নির্মল মাঝি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রোগীর চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি যাতায়াতের ব্যবস্থাও করে দেন তিনি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় বাসিন্দারা নির্মল মাঝির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের কথায়, “এটাই প্রকৃত মানবিকতার পরিচয়।”

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গোঘাট এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande