মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা
কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে গেলেন আয়কর দফতরের আধিকারিকেরা। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসকদল। মমতা মনোনয়নপত্র জমা দেওয়ার সময়
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা


কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে গেলেন আয়কর দফতরের আধিকারিকেরা। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসকদল।

মমতা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ধর্মের চার ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম মিরাজ। শুক্রবার রাসবিহারীর প্রার্থী, বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি এবং শ্বশুরবাড়িতে আয়কর হানার মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতেও আইটি অভিযানের খবর পাওয়া যায়। শাসকদলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে কাজে লাগিয়েছে বিজেপি। এ ভাবে ভোটে জিততে চায় তারা।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা মনোনয়ন জমা দেন। সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিতে সে দিন মমতার সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানে। এ ছাড়া ছিলেন শিক্ষাবিদ মিরাজ, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি বাবলু সিংহ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande