পালামুয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় হত তিন কিশোর
পালামু, ১৭ এপ্রিল ( হি.স.): ঝাড়খণ্ডের পালামুতে ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে , পালামুর পাটন থানার অন্তর্গত গাহার পাথরা মোড়ের কাছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম, ফারুক আনসারি ওরফে বু
পালামু-য়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় হত তিন কিশোর


পালামু, ১৭ এপ্রিল ( হি.স.): ঝাড়খণ্ডের পালামুতে ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে , পালামুর পাটন থানার অন্তর্গত গাহার পাথরা মোড়ের কাছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম, ফারুক আনসারি ওরফে বুটান( ১১), তৌহিদ আনসারি (১৫) ও ইব্রাহিম আনসারি (১৩)। তারা সকলেই পাটন থানার অন্তর্গত সোলে গ্রামের বাসিন্দা। তবে এখনও পর্যন্ত পলাতক গাড়ির চালক।

বৃহস্পতিবার রাতে ওই তিন কিশোর বাজার সেরে ফিরছিল সোলে গ্রামের উদ্দেশ্যে। সেইসময় বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি গাড়ি এবং সজোরে ধাক্কা মারে তাদের গাড়িতে । দুর্ঘটনায় আহত তিন কিশোরকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ফারুক আনসারি ওরফে বুটান ও তৌহিদ আনসারিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম আনসারির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande