সাঁকরাইল থানার সামনে বিজেপির ধর্না, লাঠিচার্জ ঘিরে বিতর্ক
ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল (হি.স.): বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সাঁকরাইল থানার সামনে ধর্নায় বসলেন গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো । বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা এই ধর্নাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজন
সাঁকরাইল থানার সামনে বিজেপির ধর্না, লাঠিচার্জ ঘিরে বিতর্ক


ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল (হি.স.): বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সাঁকরাইল থানার সামনে ধর্নায় বসলেন গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো । বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা এই ধর্নাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, ধর্না চলাকালীন কেন্দ্রীয় বাহিনী আচমকা বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটি গ্রামে দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা বাধে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা হামলা চালায় এবং তাতে মনোজ মাহাতো নামে এক কর্মী আহত হন।

এই ঘটনার প্রতিবাদে রাতে থানার সামনে টায়ার জ্বালিয়ে ধর্নায় বসেন রাজেশ মাহাতো। তাঁর দাবি, হামলাকারীদের গ্রেপ্তার না করায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী অজিত মাহাতো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে।

ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ সুপার মানভ সিংলা জানান, রাস্তা অবরোধ তুলে দেওয়ার সময় ধর্নাকারীদের সরানো হয়, কোনও লাঠিচার্জ করা হয়নি।

পরে শুক্রবার সকালে নির্বাচন কমিশনের পুলিশ অবজারভারের আশ্বাসে ধর্না প্রত্যাহার করে বিজেপি প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande