
হুগলি , ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে প্রচারের লড়াই। শুক্রবার হুগলির পুরশুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষ -এর সমর্থনে একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়।
হরাদিত্য থেকে জিলাডাঙ্গি পর্যন্ত দীর্ঘ এই রোড শো-তে অংশ নেন বহু কর্মী-সমর্থক। দলীয় পতাকা, স্লোগান ও বাইকের মিছিল ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। র্যালি ঘিরে পথের ধারে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ে।
এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে নিজের বক্তব্য তুলে ধরেন বিমান ঘোষ। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা উল্লেখ করে সমর্থন ও ভোটের আবেদন জানান।
র্যালিকে ঘিরে পুরশুড়া এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে স্থানীয় মহল। নির্বাচনের আগে এ ধরনের কর্মসূচি প্রচারে নতুন গতি আনবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA