তারকেশ্বরে ইস্তেহার প্রকাশ বিজেপি প্রার্থী সন্তু পানের
তারকেশ্বর , ১৭ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারকেশ্বর কেন্দ্রে ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি প্রার্থী সন্তু পান । শুক্রবার ভীমপুরে তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ইস্তেহার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্
ইশতেহার প্রকাশ করছেন সন্তু পাল


তারকেশ্বর , ১৭ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারকেশ্বর কেন্দ্রে ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি প্রার্থী সন্তু পান । শুক্রবার ভীমপুরে তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ইস্তেহার প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্বের একাধিক সদস্য। ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্তু পান জানান, এলাকার সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, নাগরিক পরিষেবার উন্নয়ন, রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যা সমাধান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অগ্রাধিকার পাবে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং বিদ্যমান হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের আশ্বাসও দেন বিজেপি প্রার্থী। এছাড়াও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, বাজারের আধুনিকীকরণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় প্রকল্প চালুর কথাও উল্লেখ করেন।

যুব সমাজের কর্মসংস্থান, নতুন শিল্প স্থাপন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকদের স্বার্থে সেচ ব্যবস্থা উন্নয়ন ও ন্যায্য মূল্যের প্রতিশ্রুতিও দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে সন্তু পান দাবি করেন, মানুষ পরিবর্তন চাইছেন। তাঁর কথায়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই এই ইস্তেহারের মূল লক্ষ্য।

এই কর্মসূচির মাধ্যমে তারকেশ্বর এলাকায় নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande