“এখানে সবাই চোর”, বন্ধুর মতামত হিসাবে তৃণমূলকে কটাক্ষ তথাগত রায়েরল
কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): “তৃণমূলকে নিয়ে সে সমস্যা নেই - এখানে সবাই চোর।” এক অধ্যাপকের মতামত হিসাবে শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের (অবশ্যই কেন্
“এখানে সবাই চোর”, বন্ধুর মতামত হিসাবে তৃণমূলকে কটাক্ষ তথাগত রায়েরল


কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): “তৃণমূলকে নিয়ে সে সমস্যা নেই - এখানে সবাই চোর।” এক অধ্যাপকের মতামত হিসাবে শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের (অবশ্যই কেন্দ্রীয়) এক অধ্যাপক নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তুমুল তর্ক হল - পশ্চিমবঙ্গের সর্বনাশের জন্য কে বেশি দায়ী, তৃণমূল না সিপিএম? শেষপর্যন্ত সাব্যস্ত হল সিপিএম, কিন্তু কারণটা সম্বন্ধে শেষ কথাটা বললেন অধ্যাপক মহাশয়।

বললেন, গোড়ার দিকে সিপিএমের যেসব নেতা আমরা দেখতাম তাদের ব্যক্তিগত জীবন নিষ্কলঙ্ক ছিল বলে সিপিএমের প্রতি আমাদের একটু শ্রদ্ধা জন্মেছিল। বুঝতে পারি নি, ব্যক্তিগত চরিত্রের আড়ালে এরা রাজ্যের কত বড় সর্বনাশ করছে। তৃণমূলকে নিয়ে সে সমস্যা নেই - এখানে সবাই চোর।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande