
দেহরাদূন, ১৭ এপ্রিল ( হি.স.): উত্তরাখন্ড পুলিশ শুরু করেছে অপারেশন প্রহার। এই বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দেহরাদূনের হররাওয়ালা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম ক্রান্তনাথ (২৬) । সে হরিদ্বারের পাথরি থানার অন্তর্গত ঘিসুপুরার বাসিন্দা। পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে একটি দেশীয় পিস্তল, দুটি খালি কার্তুজ ও একটি তাজা কার্তুজ এবং একটি গাড়ি ।
বেশ কিছুদিন আগেই পুলিশ গোপন সূত্র মারফত খোঁজ পায় । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ হররাওয়ালা এলাকায় টহল দিতে শুরু করে। সেইসময় একটি গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশকে দেখামাত্রই সে গুলি শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয় তার পা। তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক