
আমেঠি, ১৭ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ থানার অন্তর্গত কমলা নগর বাজার এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছে ছয়জন যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় । বৃহস্পতিবার রাতে গৌরিগঞ্জ মুসাফিরখানা রোডের কমলা নগর বাজারে দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম পবন কুমার (২৮)। সে পানিয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয় ছয়জন। স্থানীয়দের সহায়তায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়পবন কুমারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক