কুল্লুতে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক মাদক পাচারকারী
কুল্লু , ১৭ এপ্রিল ( হি.স.): হিমাচল প্রদেশের কুল্লুতে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক মাদক পাচারকারী। অভিযানটি হয় শুক্রবার মান্ডির নাগচালা এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম জিতেন্দ্র (২০)। সে মান্ডির বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ উদ্ধার
কুল্লুতে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক মাদক পাচারকারী


কুল্লু , ১৭ এপ্রিল ( হি.স.): হিমাচল প্রদেশের কুল্লুতে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক মাদক পাচারকারী। অভিযানটি হয় শুক্রবার মান্ডির নাগচালা এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম জিতেন্দ্র (২০)। সে মান্ডির বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৩৪ গ্রাম মাদক (হেরোইন) ।

বেশ কিছুদিন আগেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এই মাদক পাচারকারীর সম্পর্কে জানতে পারে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নাগচালা এলাকায় টহল দিতে থাকে। সেইসময় একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। তারা গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করে এবং উদ্ধার করা হয় ৩৪ গ্রাম মাদক (হেরোইন)। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্রকে। এই অবৈধ মাদক পাচারের সঙ্গে আরও কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা , তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande