গুয়াহাটি যাওয়ার পথে ধর্মনগরে বাংলাদেশি ট্রান্সজেন্ডার আটক
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে বাংলাদেশি ট্রান্সজেন্ডার ব্যক্তিকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ৯৭ নম্বর ব্যাটালিয়ন। ধৃত ব্যক্তির নাম মুন্না সরকার (২০)। তাঁর পিতার নাম শ্যামল সরকার এবং বাড়ি বাংলাদে
বাংলাদেশি নাগরিক আটক


ধর্মনগর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে বাংলাদেশি ট্রান্সজেন্ডার ব্যক্তিকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ৯৭ নম্বর ব্যাটালিয়ন। ধৃত ব্যক্তির নাম মুন্না সরকার (২০)। তাঁর পিতার নাম শ্যামল সরকার এবং বাড়ি বাংলাদেশের কালিতলা এলাকায় বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ধর্মনগর এলাকায় তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লা থেকে আগরতলা হয়ে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে তাঁর পরিকল্পনা ছিল গুয়াহাটি যাওয়ার।

ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর যাতায়াতের উদ্দেশ্য ও রুট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত ব্যক্তিকে শীঘ্রই আদালতে পেশ করা হবে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা জরুরি, যাতে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ করা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande