শ্রীভূমির চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় ৩৬ লক্ষ টাকার কফ সিরাপ, গ্রেফতার দুই
বাজা‌রিছড়া (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : তিন দি‌নের মাথায় ফের নিষিদ্ধ নেশার কফ সিরাপ উদ্ধার হয়েছে শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি‌তে। অসম-ত্ৰিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ
কফ সিরাপ বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে, গ্রেফতার দুই


বাজা‌রিছড়া (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : তিন দি‌নের মাথায় ফের নিষিদ্ধ নেশার কফ সিরাপ উদ্ধার হয়েছে শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি‌তে।

অসম-ত্ৰিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ শ‌নিবার দুপু‌রে গুয়াহা‌টি থে‌কে আগরতলাগামী এএস ২৫ এফ‌সি ৬৩১৬ নম্ব‌রের এক‌টি ছয় চাকার অনলাইন সামগ্রী বোঝাই ল‌রি আন্তঃরাজ্য সীমান্তগেটে আসে। দলবল নিয়ে লরিতে তালা‌শি চালিয়ে বিভিন্ন সামগ্রীর আড়ালে দু‌টি কা‌ঠের বা‌ক্স থেকে ৩,৬০০ শিশি নিষিদ্ধ নেশার এসকাফ ব্র্যান্ডের কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির আনুমানিক দাম প্রায় ৩৬ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

নেশাদ্রব্য পাচারে জ‌ড়িত থাকার অভিযোগে ল‌রির চালক ও সহ-চালক‌কে গ্ৰেফতার ক‌রে‌ছে পুলিশ। ধৃত‌দের অস‌মের হা‌জো এবং নগাঁও‌য়ের বাসিন্দা ম‌ফিজুল ইসলাম ও সুন‌তি আলি বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ অফিসার নিরঞ্জন দাস জানান, ধৃত‌ দুজনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande