ডিজিটাল অ্যারেস্টে প্রতারণা, সিবিআইয়ের জালে ৩ অভিযুক্ত
হায়দরাবাদ, ১৮ এপ্রিল (হি.স.) : ‘ডিজিটাল অ্যারেস্ট’ কৌশলে সাইবার প্রতারণার অভিযোগে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কের প্রাক্তন সহকারী ব্যবস্থাপক দুব্বাকা মহেশ, রাজেশ কন্না
ডিজিটাল অ্যারেস্টে প্রতারণা, সিবিআইয়ের জালে ৩ অভিযুক্ত


হায়দরাবাদ, ১৮ এপ্রিল (হি.স.) : ‘ডিজিটাল অ্যারেস্ট’ কৌশলে সাইবার প্রতারণার অভিযোগে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কের প্রাক্তন সহকারী ব্যবস্থাপক দুব্বাকা মহেশ, রাজেশ কন্না এবং ভায়ালা শ্রীনিবাস।

শনিবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত শুরু হয়। এক প্রবীণ ব্যক্তিকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ১.৬ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করতে বাধ্য করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, প্রতারণার টাকা একটি ভুয়ো সংস্থার নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল, যাতে সহজে টাকা ঘোরানো যায়। গ্রেফতার হওয়া ব্যাঙ্ক আধিকারিকের বিরুদ্ধে ওই ভুয়ো অ্যাকাউন্ট খোলায় সহায়তার অভিযোগ রয়েছে। অন্য দুই অভিযুক্ত ভুয়ো বা ‘মিউল অ্যাকাউন্ট’ জোগাড় করে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সরানোর কাজে যুক্ত ছিল বলে অভিযোগ।

অভিযুক্তদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে সিবিআই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande