মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামিম আহমেদের জোরদার প্রচার, নজরে এলাকার উন্নয়ন
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সরাসরি জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার তুঙ্গে তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ। এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে তাঁকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট কৌ
মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামিম আহমেদের জোরদার প্রচার, নজরে এলাকার উন্নয়ন


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সরাসরি জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার তুঙ্গে তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ। এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে তাঁকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। প্রচারের সময় বিভিন্ন গ্রামে যেমন সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছে, তেমনই উঠে আসছে নানা দৈনন্দিন সমস্যার কথা।

শেরপুর, লক্ষ্মীকান্তপুর, মরাবাই, দেউলা, নাজরা ও শিরাকোল-সহ একাধিক এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন প্রার্থী। বাসিন্দারা মূলত পানীয় জলের অভাব, ভাঙাচোরা রাস্তাঘাট এবং আবাসন সংক্রান্ত সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেন। অনেক জায়গায় মহিলারা ফুল ও মালা দিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি নিজেদের সমস্যার কথা অকপটে জানিয়েছেন।

উল্লেখ্য, এই কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার পরিবর্তে এবার শামিম আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘকাল পর প্রার্থী বদল হওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রচার চলাকালীন শামিম আহমেদ আশ্বাস দিয়েছেন যে, জয়ী হলে পানীয় জল এবং রাস্তাঘাটের সংস্কারকেই তিনি অগ্রাধিকার দেবেন এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবেন।

এখন নির্বাচনের পর এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন মগরাহাট পশ্চিমের বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande