
ডিফু (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে আজ পর্যন্ত বাড়ি ফেরেননি জনৈক শিক্ষক। দশদিন ধরে কৰ্ণেলিয়াস কিন্দো নামের শিক্ষক সন্ধানহীন বলে খবর চাউর হলে কার্বি আংলং জেলায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
জানা গেছে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নিৰ্বাচনে কাৰ্বি আংলং এবং নগাঁও জেলার সীমান্তবৰ্তী রংমংবে মণ্ডলের অন্তৰ্গত ১৯ নম্বর সাৰ্পো কাঠার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন কৰ্ণেলিয়াস কিন্দো নামের টেট শিক্ষক৷ কিন্তু নিৰ্বাচন শেষ হওয়ার দশ দিন পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় বেজায় উৎকণ্ঠায় কৰ্ণেলিয়াসের পরিবারের সদস্যগণ।
তাঁরা কৰ্ণেলিয়াসের সঙ্গে নিৰ্বাচনী দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মীদের কাছে খবর নিয়ে জানতে পারেন, ভোটর দিন শরীর খারাপ লাগছে বলে ওই ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান কৰ্ণেলিয়াস। তার পর তিনি কোথায় গেছেন, সে সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।
পরিবারের সদস্যরা জানান, রংমংবে থেকে ডিফুর ধনশিরিতে নিজের বাড়ি আসতে ওই সময় কোনও গাড়ি পাওয়া সম্ভৱ নয়৷ তাই ওই শিক্ষক সেখান থেকেই সন্ধানহীন হয়েছেন।
বিষয়টি সারা অসম আদিবাসী ছাত্ৰ সংস্থা জেলা কমিশনার সহ পুলিশকে অবগত করেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে নিখোঁজ টেট শিক্ষকের কোনও সন্ধান বের করতে সক্ষম হয়নি। সারা অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার কাৰ্বি আংলং জেলা সমিতির ভারপ্ৰাপ্ত সভাপতি বিক্ৰম গোয়ালার নেতৃত্বে ও বোকাজান মহকুমার এসডিপিওর নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু অভিযানে কৰ্ণেলিয়াসকে সশরীরে উদ্ধার করতে ব্যৰ্থ হয়। তবে ঘন জঙ্গল থেকে শিক্ষক কৰ্ণেলিয়াসের জ্যাকেট উদ্ধার হয়েছে। ড্রোন ক্যামেরা নিয়ে এলাকার বনাঞ্চল এবং নদীতে অভিযান চালায় পুলিশ ও ছাত্র সংগঠনের সদস্যরা।
জানা গেছে, সন্ধানহীন হওয়ার কিছু সময় আগে ওই শিক্ষককের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা হয়েছিল। সে সময় কৰ্ণেলিয়াস তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন৷
ভোটকেন্দ্ৰে কৰ্মরত সহকৰ্মীরা জানিয়েছেন, কৰ্ণেলিয়াস কিন্দো নামের ব্যক্তি ভোট চলাকালীন অসুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পরই সন্ধানহীন হয়ে পড়েন৷ বর্তমানে তাঁর মোবাইল ফোন সুইচ অফ হয়ে আছে৷ আশ্চর্যজনকভাবে ওই মোবাইল ফোন সুইচ অফ থাকলেও মোবাইলের শেষ লোকেশন বিশ্বনাথ জেলার আশেপাশে দেখাচ্ছে৷
সারা অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার কার্বি আংলং জেলা কমিটি এবং পুলিশের যৌথ অভিযান ব্যৰ্থ হওয়ার পর ছাত্র সংগঠনটি এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষককে যেভাবে নির্বাচনের কাজে নিযুক্ত করে ভোটের কাজে পাঠানো হয়েছিল ঠিক সেভাবে তাঁকে সশরীরে অবিলম্বে উদ্ধার না করা হলে সমগ্র কার্বি আংলং জেলাজুড়ে তীব্র প্রতিবাদী কর্মসূচি পালন করার হুঁশিয়ারি প্রদান করেছে। বর্তমানে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে টেট শিক্ষক কর্ণেলিয়াস কিন্দো সন্ধানহীন হয়ে বর্তমানে কোথায় রয়েছেন কার্বি আংলং জেলার সাধারণ প্রশাসন বা পুলিশের কাছে কোনও তথ্য নেই।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব