নিজের এলাকায় প্রচারে তৃণমূল প্রার্থী মিতা বাগ
আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের এলাকায় জোরদার জনসংযোগে নামলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। শনিবার তিনি তিরল গ্রাম পঞ্চায়েতের চুন্ডিবাটি ও পুইন এলাকায় প্রচার চালান। এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধ
প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ


আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের এলাকায় জোরদার জনসংযোগে নামলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। শনিবার তিনি তিরল গ্রাম পঞ্চায়েতের চুন্ডিবাটি ও পুইন এলাকায় প্রচার চালান।

এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের সমস্যা ও দাবি শোনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আবেদন জানান।

প্রচারের সময় এলাকাবাসীর কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান প্রার্থী। অনেকেই সরাসরি নিজেদের সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেন। মিতা বাগ জানান, নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলির দ্রুত সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।

নিজের এলাকায় এই জনসংযোগ কর্মসূচি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande