নাসিক ধর্ষণ মামলায় অভিযুক্ত অশোক খারাত ৩০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে
মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে একাধিক ধর্ষণ মামলায় অভিযুক্ত অশোক খারাতকে ৩০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জেলা আদালত। শনিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারক। তদন্তকারী বিশেষ তদন্তকারী দল (সিট) ভিডি
নাসিক ধর্ষণ মামলায় অভিযুক্ত অশোক খারাত ৩০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে


মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে একাধিক ধর্ষণ মামলায় অভিযুক্ত অশোক খারাতকে ৩০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জেলা আদালত। শনিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারক।

তদন্তকারী বিশেষ তদন্তকারী দল (সিট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযুক্তকে আদালতে পেশ করে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এবং সরকারি আইনজীবী নতুন করে পুলিশি হেফাজতের আবেদন না করায় আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

জানা গিয়েছে, রবিবার পঞ্চম মামলায়ও অশোক খারাতকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদন মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, গত ১৭ মার্চ এক মহিলার অভিযোগের ভিত্তিতে সরকারওয়াড়া থানার পুলিশ অশোক খারাতকে গ্রেফতার করে। এরপর তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মোট ১৪টি মামলা দায়ের হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনায় মহিলা আইপিএস কর্মকর্তা তেজস্বিনী সাতপুতের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এই ঘটনায় আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত দিকও সামনে আসায় অর্থপাচারের সম্ভাবনা খতিয়ে দেখতে ইডি তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande