
হুগলি , ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের প্রচারে গতি বেড়েছে। শনিবার তিনি ভাদুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
এদিন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রশান্ত দিগার। তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ শোনার পাশাপাশি নিজের পক্ষে সমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।
প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বহু মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় কর্মসূচিতে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।
দলীয় সূত্রের দাবি, বলরামপুর এলাকায় এই জনসংযোগ কর্মসূচিতে মানুষের সাড়া যথেষ্ট ইতিবাচক, যা নির্বাচনের আগে দলের প্রচারে নতুন গতি এনে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA