
শ্রীনগর, ১৮ এপ্রিল (হি.স.) : অপারেশনাল ত্রুটির কারণে শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে দু’টি উড়ান বাতিল করা হয়েছে। এদিন বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে,এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭৯৯/১৮১০ (দিল্লি-শ্রীনগর-দিল্লি) এবং স্পাইসজেটের ফ্লাইট এসজি-১৬১ (শ্রীনগর-জম্মু-দিল্লি) উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পুনরায় বুকিং, অর্থ ফেরত বা অন্যান্য সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য