নাদনঘাটে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু, উত্তেজনা এলাকায়
পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল (হি. স.):-পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায় শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম রিজু ভৌমিক। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গি
ছাত্রের মৃত্যু


পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল (হি. স.):-পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায় শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম রিজু ভৌমিক। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সাইকেল নিয়ে প্রাইভেট টিউশনে গিয়েছিল রিজু। পড়া শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে একটি মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টর পিছন থেকে তাকে ধাক্কা মারে। এতে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা চালককে ধরে ফেলেন।গুরুতর জখম অবস্থায় রিজুকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।ঘটনার প্রতিবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande