আই-প্যাককে টাকা দিতে না পারায় বিপ্লব রায় চৌধুরী টিকিট পাননি, কোলাঘাটে বিস্ফোরক শুভেন্দু
কোলাঘাট, ১৮ এপ্রিল ( হি. স.) : কোলাঘাট বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোলাঘাটের এক জনসভা থেকে প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে প্রার্
শুভেন্দু অধিকারী


কোলাঘাট, ১৮ এপ্রিল ( হি. স.) : কোলাঘাট বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোলাঘাটের এক জনসভা থেকে প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে প্রার্থী না করা প্রসঙ্গে এক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি।

​শুভেন্দু অধিকারী দাবি করেন, “বিপ্লববাবু আই-প্যাক-কে টাকা দিতে পারেননি, আর সেই কারণেই তাঁকে এবার প্রার্থী করা হয়নি।” বিরোধী দলনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু বাবুর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা।

​অন্যদিকে, এই বিতর্কিত বিষয়টি নিয়ে অত্যন্ত সংযত প্রতিক্রিয়া দিয়েছেন বিপ্লব রায় চৌধুরী। তিনি জানান, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মাথা পেতে নিয়েছেন। এই বিষয়ে কোনও রকম বিতর্কে জড়াতে তিনি নারাজ। বিপ্লববাবু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একাধিকবার রাজনৈতিক সম্মান দিয়েছেন, তাই এই বিষয় নিয়ে অযথা বিতর্ক বাড়ানো বা জলঘোলা করা তিনি সমীচীন মনে করছেন না।

​তবে বিপ্লববাবুর এই নমনীয় মনোভাব সত্ত্বেও, বিরোধী দলনেতার সরাসরি আক্রমণের জেরে কোলাঘাটসহ জেলা রাজনীতির অন্দরমহলে চর্চা থামছে না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande