হিঙ্গলগঞ্জে বিজেপির পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা, পাল্টা অভিযোগে সরব তৃণমূল
উত্তর ২৪ পরগনা, ১৮ এপ্রিল (হি. স.): শনিবার হিঙ্গলগঞ্জ বিধানসভার মাউদপুর এলাকায় বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর বুথে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রা
ফ্ল্যাগ ছেড়া নিয়ে চাপানউতোর


উত্তর ২৪ পরগনা, ১৮ এপ্রিল (হি. স.): শনিবার হিঙ্গলগঞ্জ বিধানসভার মাউদপুর এলাকায় বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর বুথে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।ঘটনার পর এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী দাবি করেন, বিজেপির কোনও ভিত্তি নেই বলেই তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে শাসকদলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তার বক্তব্য, সাম্প্রতিক সভায় জনসমাগম দেখে বিজেপি অস্থির হয়ে পড়েছে এবং নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande