ভোটের সচেতনতা প্রসারে পাহাড়ে এবার টয় ট্রেন অভিযান
দার্জিলিং, ১৮ এপ্রিল (হি. স.) : পাহাড়ে ভোটদানের হার বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং টয় ট্রেনের মাধ্যমে এদিন ভোটার সচেতনতা অভিযান চালানো হয়। ''সিস্টেমেটিক
টয় ট্রেন


দার্জিলিং, ১৮ এপ্রিল (হি. স.) : পাহাড়ে ভোটদানের হার বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং টয় ট্রেনের মাধ্যমে এদিন ভোটার সচেতনতা অভিযান চালানো হয়।

'সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন' কর্মসূচির আওতায় দার্জিলিং স্টেশন থেকে একটি সুসজ্জিত বিশেষ টয় ট্রেন রওনা দেয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল— গণতন্ত্রের এই উৎসবে কোনো ভোটার যেন বাদ না পড়েন। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে দার্জিলিং স্টেশন চত্বরে এদিন এক বর্ণাঢ্য পরিবেশের সৃষ্টি হয়। স্কুলের ছাত্রীরা প্রথাগত পোশাকে স্থানীয় নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়। ট্রেনের একটি কোচ ভিআইপি-দের জন্য সংরক্ষিত থাকলেও বাকি অংশ ছিল উন্মুক্ত, যেখানে কলেজ পড়ুয়া, শিল্পী এবং সাধারণ মানুষ শামিল হন।

পুরো যাত্রাপথে নাচ, গান এবং বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি ভোটের বিশেষ ভূমিকা রয়েছে এবং সেই বার্তাই সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে এই উদ্যোগ। ডিএইচআর-এর ডিভিশনাল অপারেটিং ম্যানেজার সুমিত জয়সওয়াল এবং দার্জিলিংয়ের স্টেশন মাস্টার সুমন প্রধান আশা প্রকাশ করেছেন যে, আগামী ২৩ এপ্রিল পাহাড়ের সমস্ত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande