নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য
নবদ্বীপ, ১৯ এপ্রিল (হি.স.): নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালে নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে নজরে আসে এক মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁ
নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য


নবদ্বীপ, ১৯ এপ্রিল (হি.স.): নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালে নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে নজরে আসে এক মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শনিবার সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষের দিকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও রেল পুলিশ। তাঁরা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, মহিলার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি দেশি মদের দোকান রয়েছে। তার পাশেই জঙ্গলে এদিন সকালে মহিলার দেহটি দেখতে পাওয়া যায়। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মৃতা স্থানীয় নন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande