যোগীর রোড শোয়ে ভিড় বাঁকুড়ায়, বিজেপির পক্ষে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
বাঁকুড়া, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর রোড শো ঘিরে শনিবার বাঁকুড়া শহরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রি দানার সমর্থনে এই রোড শোয়ে অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের কিছু
যোগীর রোড শোয়ে ভিড় বাঁকুড়ায়, বিজেপির পক্ষে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী


বাঁকুড়া, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর রোড শো ঘিরে শনিবার বাঁকুড়া শহরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রি দানার সমর্থনে এই রোড শোয়ে অংশ নেন তিনি।

নির্ধারিত সময়ের কিছুটা পরে হেলিকপ্টারে করে বাঁকুড়ায় পৌঁছন যোগী আদিত্যনাথ। চড়া রোদ উপেক্ষা করে রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। লালবাজার হিন্দু হাইস্কুল মাঠে অবতরণের পর সেখান থেকেই সুসজ্জিত গাড়িতে করে রোড শো শুরু হয়। লালবাজার মোড় থেকে মাচানতলা পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে হাত নেড়ে অভিবাদন জানান, তিনিও পাল্টা অভিবাদন জানান। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থী নীলাদ্রি দানা ও প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।

মাচানতলা মোড়ে রোড শো শেষে সংক্ষিপ্ত ভাষণে রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনা করে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান তিনি। তাঁর দাবি, সুশাসন, নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। বাংলাতেই স্লোগান তুলে তিনি বলেন, “পরিবর্তন দরকার, তাই বিজেপি সরকার।”

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande