
আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.):
নির্বাচনের প্রাক্কালে আরামবাগে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচারে জনসমাগম নজর কেড়েছে। শনিবার তিনি ডিহি বাগনান এলাকায় পায়ে হেঁটে জনসংযোগে নামেন।
দলীয় সূত্রে জানা যায়, এদিন একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হেমন্ত বাগ। এরপর ডিহি বাগনান সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার সমস্যা ও অভাব-অভিযোগ শোনার পাশাপাশি ভোটে সমর্থনের আবেদন জানান তিনি।
প্রচারে কর্মী-সমর্থকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, যা গোটা কর্মসূচিতে বাড়তি মাত্রা যোগ করে।
রাজনৈতিক মহলের মতে, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের এই উদ্যোগ নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলতে পারে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA