খানাকুলে নাকা চেকিংয়ে উদ্ধার নগদ টাকা ও গয়না
আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): নির্বাচনের প্রাক্কালে হুগলি–পশ্চিম মেদিনীপুর সীমান্তে নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল নগদ টাকা, সোনা ও রুপোর সামগ্রী। শনিবার সকাল দশটা নাগাদ খানাকুল এলাকায় বিশেষ নজরদারি দলের চেকিং চলাকালীন একটি ওয়াগনার গাড়ি বর্ধমান দিক
নাকা চেকিংয়ে উদ্ধার সোনা ও টাকা


আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): নির্বাচনের প্রাক্কালে হুগলি–পশ্চিম মেদিনীপুর সীমান্তে নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল নগদ টাকা, সোনা ও রুপোর সামগ্রী। শনিবার সকাল দশটা নাগাদ খানাকুল এলাকায় বিশেষ নজরদারি দলের চেকিং চলাকালীন একটি ওয়াগনার গাড়ি বর্ধমান দিক থেকে আরামবাগ হয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটিকে সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত অফিসাররা সেটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির সময় গাড়ির পিছনে রাখা একটি সুটকেস থেকে নগদ টাকা, সোনা ও রুপোর জিনিসপত্র উদ্ধার হয়। তদন্তকারী দল সূত্রে খবর, প্রায় ৮০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের এই তৎপরতা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande