‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’, মনোনয়ন ঘিরে দুর্গাপুরে উত্তেজনা
দুর্গাপুর, ২ এপ্রিল (হি.স.): মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্গাপুরে শাসক ও বিরোধী শিবিরের স্লোগান, পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরের সামনে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ
দুর্গাপুর পুর্বের বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা


দুর্গাপুর, ২ এপ্রিল (হি.স.): মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্গাপুরে শাসক ও বিরোধী শিবিরের স্লোগান, পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরের সামনে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে গেলে পুলিশের সঙ্গেও বিজেপি কর্মীদের বচসা বাধে।

এদিন সকালে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে আসেন। তার আগে তিনি বাড়িতে আশীর্বাদ নিয়ে শহরের ইসকন মন্দিরে পুজো দেন। এরপর সমর্থকদের নিয়ে মহকুমাশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে, সেই সময় মনোনয়ন জমা দিয়ে দফতর থেকে বেরোচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার, কবি দত্ত ও কালোবরণ মণ্ডল। দফতরের প্রবেশদ্বারের কাছে দুই পক্ষের মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যে স্লোগান যুদ্ধ তীব্র আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এগিয়ে এলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়।

ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার জানান, এটি কোনও সংঘাত নয়, বরং সমর্থকদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande