প্রতিকূল আবহওয়া, উমরাংসো আসতে পারেননি বিজেপি নেতা সম্বিত পাত্রা
উমরাংসো (অসম), ৩ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনের অন্তর্গত উমরাংসোতে আজ শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্রা আসার কথা ছিল। কথা ছিল হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার হয়ে নির্বাচনী জনসভ
প্রতিকূল আবহওয়া, উমরাংসো আসতে পারেননি বিজেপি নেতা সম্বিত পাত্রা


উমরাংসো (অসম), ৩ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনের অন্তর্গত উমরাংসোতে আজ শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্রা আসার কথা ছিল। কথা ছিল হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। কিন্তু প্রতিকূল আবহওয়া, বৃষ্টিপাতের জেরে নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পারেনি সম্বিত পাত্রা।

বিজেপির কেন্দ্রীয় নেতাকে কাছ থেকে দেখতে প্রতিকূল আবহওয়া উপেক্ষা করে গরমপানি ক্রীড়া সংস্থার মাঠে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। কিন্তু তিনি আসতে না পারায় জনসভায় জমায়েত বহু মানুষ হতাশ হয়েছেন। তবে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জনসভায় বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার হয়ে ভোট চেয়েছেন বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাবাহী সদস্য দেবোলাল গার্লোসা।

এদিকে জনসভায় উন্নয়নের খতিয়ান এবং বহু প্রতিশ্রুতি দিয়ে প্রার্থী রূপালি লাংথাসাকে জয়ী করার আহ্বান জানান ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande