বসিরহাটে বিজেপি প্রার্থী বদলের দাবিতে দলীয় অফিস ঘেরাও, বিক্ষোভে কর্মী-সমর্থকরা
বসিরহাট, ৩ এপ্রিল (হি. স.):- শুক্রবার বসিরহাটে বিজেপির জেলা পার্টি অফিসের গেট আটকে বিক্ষোভ দেখালেন দলের একাংশের কর্মী-সমর্থকরা। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নারায়ণ মন্ডল-এর প্রার্থীপদ বাতিলের দাবিতেই এই বিক্ষোভ সংগঠিত হয়।বিক্ষ
প্রার্থী বদল বিক্ষোভ


বসিরহাট, ৩ এপ্রিল (হি. স.):- শুক্রবার বসিরহাটে বিজেপির জেলা পার্টি অফিসের গেট আটকে বিক্ষোভ দেখালেন দলের একাংশের কর্মী-সমর্থকরা। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নারায়ণ মন্ডল-এর প্রার্থীপদ বাতিলের দাবিতেই এই বিক্ষোভ সংগঠিত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২১ সালের নির্বাচনে নারায়ণ মন্ডল প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হন। এরপর থেকে তাকে দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি দলের কর্মী-সমর্থকরা অন্য দলের হামলার শিকার হলেও তিনি পাশে দাঁড়াননি বলে অভিযোগ। এছাড়া তার বয়সজনিত কারণে প্রচারে অসুবিধার কথাও তুলে ধরেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, দ্রুত প্রার্থী বদল করে নতুন মুখ সামনে আনতে হবে।এদিকে এই বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান, এই নিয়ে আগেও কর্মী-সমর্থকরা লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সেই অভিযোগ ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, শুক্রবারের বিক্ষোভের ঘটনাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে দলীয় অন্দরে চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande