
মালদা, ৩ এপ্রিল (হি. স.):- মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা শুক্রবার পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন। এদিন ছোটপুর, আদমপুরসহ বিভিন্ন এলাকায় তিনি দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং সাধারণ মানুষের আশীর্বাদ কামনা করেন।প্রচারের সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা ভূমি কর্মদক্ষ অসিত কুমার সরকার, জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী।এদিন প্রচার চলাকালীন গোপাল চন্দ্র সাহা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কটাক্ষ করে বলেন, এই বিধানসভায় তৃণমূল যে প্রার্থী দিয়েছে তিনি বহিরাগত এবং এলাকার মানুষ তাকে চেনেন না। পাশাপাশি তৃণমূল প্রার্থীর পরিবারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। প্রচারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়