
গুয়াহাটি, ৩ এপ্রিল (হি.স.) : অসমে নির্বাচনী প্রচারে আসবেন অসম-মেঘালয় ক্যাডারের তরুণ প্রাক্তন আইপিএস আধিকারিক এবং বিহার বিধানসভার সদস্য আনন্দ মিশ্র। আগামী ৬ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি অসমের তিন জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৫ এপ্রিল তিনি তিনসুকিয়ায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী পুলক গোহাঁইয়ের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার পাশাপাশি দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর পর ৬ এপ্রিল তিনি লখিমপুরে বিজেপি প্রার্থী মানব ডেকার পক্ষে প্রচার চালাবেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন।
সফরের শেষ দিন ৭ এপ্রিল তিনি নগাঁওয়ে অনুষ্ঠেয় এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। প্রসঙ্গত, অসমের নগাঁও এবং লখিমপুর জেলার পুলিশ সুপার হিসেবে আনন্দ মিশ্র বহু অপরাধী, বিশেষ করে মাদক ও চোরাচালানকারীদের শায়েস্তা করেছেন। তাঁকে দাবাং পুলিশ অফিসার বলা হতো।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস