অসম বিস নির্বাচন : ডিমা হাসাও জেলায় এলেন বিশেষ পর্যবেক্ষক মনজিৎ সিং
হাফলং (অসম), ৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস মনজিৎ সিং ডিমা হাসাও জেলায় এসেছেন। বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে অবসরপ্রাপ্ত আইএস অফিসার মনজিৎ
হাফলঙে নিৰ্বাচনী বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস মনজিৎ সিং


হাফলং (অসম), ৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস মনজিৎ সিং ডিমা হাসাও জেলায় এসেছেন।

বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে অবসরপ্রাপ্ত আইএস অফিসার মনজিৎ সিংকে। গতকাল বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা সদর হাফলং এসে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

আজ শুক্রবার হাফলং থেকে অন্যান্য নির্বাচনী এলাকায় যান। গতকাল জেলা সদর হাফলঙে বিশেষ পর্যবেক্ষক মনজিৎ সিংকে স্বাগত জানান ডিমা হাসাও জেলা কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক গায়ত্রী দেবিদাস হাইলিঙে।

বিশেষ পর্যবেক্ষক মনজিৎ সিং হাফলং সফরকালে স্ট্রং রুম ও বিভিন্ন সেল পরিদর্শন করেছেন। তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন তথা নির্বাচনের জন্য নিয়োজিত কর্মীদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। অসমে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যেখানে প্রয়োজন সেখানে পরামর্শ দিয়েছেন তিনি।

মনজিৎ সিং রাজস্থান ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাঁকে ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশন কর্তৃক অসমের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande