গোঘাটে তৃণমূলের অন্দরে বিদ্রোহ, প্রার্থী পদের বিরোধিতায় মনোনয়ন সংগ্রহ প্রভাবশালী নেতার
আরামবাগ, ২ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে গোঘাটে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ এবার প্রকাশ্যে এল। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ অবশেষে রাজনৈতিক বিদ্রোহে রূপ নিল।তৃণমূল কংগ্রেস গোঘাট কেন্দ্র থেকে ডাক্তার নির্মল মাঝিকে প্রা
বিক্ষুব্ধ তৃণমূল নেতারআমজনতা উন্নয়ন পার্টির হয়ে  মনোনয়নপত্র জমা


আরামবাগ, ২ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে গোঘাটে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ এবার প্রকাশ্যে এল। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ অবশেষে রাজনৈতিক বিদ্রোহে রূপ নিল।তৃণমূল কংগ্রেস গোঘাট কেন্দ্র থেকে ডাক্তার নির্মল মাঝিকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই দলের একাংশের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অসন্তোষই এবার প্রকাশ্যে এনে গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতা বিজয় কুমার খান দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আমজনতা উন্নয়ন পার্টির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।উল্লেখযোগ্যভাবে, বিজয় খানের পরিবার দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাঁর স্ত্রী পূর্বে পঞ্চায়েত বোর্ডের প্রধান ছিলেন। ফলে স্থানীয় সংগঠনে তাঁর একটি শক্তিশালী ভিত্তি রয়েছে, যা নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত অসন্তোষের বহিঃপ্রকাশ নয়, বরং তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রতিফলন। প্রার্থী ঘোষণার পরেই দলের একাংশের নেতাদের বিকল্প পথে হাঁটার প্রবণতা সংগঠনের ভিত নিয়ে প্রশ্ন তুলছে।অন্যদিকে, বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরতে শুরু করেছে। তাদের মতে, শাসকদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই প্রমাণ করছে সংগঠনের দুর্বলতা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহ যদি ভোটের ময়দানে প্রভাব ফেলে, তাহলে গোঘাট বিধানসভা কেন্দ্রে ফলাফলের সমীকরণ বদলে যেতে পারে। এখন দেখার, তৃণমূল নেতৃত্ব দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারে কি না, নাকি এই অসন্তোষ আরও বিস্তার লাভ করে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande