(আপডেট) ঝাড়গ্রামে ফাঁকা মাঠ থেকে ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
ঝাড়গ্রাম, ২ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রাম শহরের শ্মশান কালী মন্দির সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে পুরাতন ঝাড়গ্রামের তালতলা শ্মশান কালী মন্দিরের কাছে ঘটনাটি সামনে আসে। পুলিশ সূত্রে জানা গ
(আপডেট) ঝাড়গ্রামে ফাঁকা মাঠ থেকে ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়


ঝাড়গ্রাম, ২ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রাম শহরের শ্মশান কালী মন্দির সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে পুরাতন ঝাড়গ্রামের তালতলা শ্মশান কালী মন্দিরের কাছে ঘটনাটি সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নেপাল শ্যামল (৫০)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের নৃপেণপল্লী এলাকায়। তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী দেখভালের কাজ করতেন। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ফাঁকা জায়গায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং থানার আইসি কৌশিক সাউ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নেপাল শ্যামল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান মেলেনি। পরদিন সকালে তাঁর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মৃতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবে খুন করে দেহটি ফেলে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, দেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রথমে পুলিশকে দেহ তুলতে বাধাও দেন পরিবারের সদস্যরা।

পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande