বকেয়া ডিএ এবং পাওনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): সরকারি পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং পাওনা মিটিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান নিয়ে হাজার আর্থিক এবং আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সুপ্
বকেয়া ডিএ এবং পাওনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন


কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): সরকারি পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং পাওনা মিটিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান নিয়ে হাজার আর্থিক এবং আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের রায় মেনে গত অর্থবর্ষের মধ্যে খুব সামান্য অর্থ দিয়েছে নবান্ন। এখনও বাকি অনেকাংশের বকেয়া। তার মধ্যে অন্যতম পেনশনভোগীরা। এতে স্বাভাবিকভাবেই তাঁরা অখুশি।

বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিন এনিয়ে নবান্নে বৈঠক হয়। নবান্নের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের হিসেব মিটিয়ে অর্থ দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও তা নিয়ম মেনে তা মিটিয়ে দেওয়া হবে।

মৃত সরকারী কর্মীদের ক্ষেত্রে সরাসরি নমিনি যাঁরা, নিজেদের অ্যাকাউন্টেই টাকা পাবেন। এখন প্রশ্ন হল, কবে মিলবে সেই বকেয়া টাকা? বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮০ দিন অর্থাৎ ছ’মাসের মধ্যে পাওয়া যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande