
আমেঠি, ২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আমেঠি জেলায় গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে মুন্সিগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাম চৌহান (৪০)। তিনি আমেঠি জেলার মুন্সিগঞ্জ থানার শিবগঞ্জ মাজরা ঘাটামপুরের বাসিন্দা। বুধবার রাতে টিকরি বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা রাস্তার পাশে রক্তাক্ত দেহ ও বাইকটি দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন