ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরুর পর থেকেই অশান্তি, কটাক্ষ শমীকের
কলকাতা, ২ এপ্রিল(হি.স.): ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার এ কথা বলেন। সাংবাদিক সম
শমীক ভট্টাচার্য


কলকাতা, ২ এপ্রিল(হি.স.): ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার এ কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচালিত এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ধর্মীয় বিভাজন তৈরি করা হয়েছে এবং প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন যে মালদার সুজাপুরে ভোটার যাচাইকরণ প্রক্রিয়ার সময় বিচারকদের উপর দীর্ঘক্ষণ ধরে অবরোধ ও আক্রমণ চালানো হয়। বিষয়টি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

তিনি রাজ্যে বেআইনি অনুপ্রবেশ, সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই সঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে নীরবে জনবিন্যাসের এক বদল, ‘সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন’ চলছে। এতে রাজ্যের সামাজিক ও প্রশাসনিক কাঠামোর উপর প্রভাব ফেলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande