সুষ্ঠু নির্বাচনই লক্ষ্যে, মোতায়েন করা হচ্ছে কুইক রেসপন্স টিম
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রথম দফায় ২,১৯৩টি কুইক রেসপন্স টিম মো
সুষ্ঠু নির্বাচনই লক্ষ্যে, মোতায়েন করা হচ্ছে কুইক রেসপন্স টিম


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রথম দফায় ২,১৯৩টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে। সংবেদনশীল এলাকা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেবে এই কুইক রেসপন্স টিম।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কিউআরটি মোতায়েনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা। সেখানে ২১৯টি টিম কাজ করবে। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর - যেখানে থাকছে ২৫৩টি টিম। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও উল্লেখযোগ্য সংখ্যক, ২৪৮টি টিম মোতায়েন করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কোচবিহারে - ১৩৩, আলিপুরদুয়ারে - ৭০, জলপাইগুড়িতে - ৮৩ ও জলপাইগুড়ি পুলিশ জেলায় ৬৯টি টিম রাখা হয়েছে। দার্জিলিংয়ে - ৫২, শিলিগুড়িতে - ৩৯ এবং কালিম্পংয়ে - ১৭টি কিউআরটি কাজ করবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলায় - ৬৫টি এবং ইসলামপুর পুলিশ জেলায় - ৫৪টি টিম মোতায়েন থাকছে। দক্ষিণ দিনাজপুরে সংখ্যা - ৭৫। অন্যদিকে, বীরভূমে - ১৬১, মালদা - ১৫৭, বাঁকুড়া - ১৮০ এবং পুরুলিয়া - ১৩৯টি টিম রাখা হয়েছে। শিল্পাঞ্চল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে থাকছে - ১১৩টি টিম। ব্যারাকপুর কমিশনারেটে - ৬৬টি কিউআরটি মোতায়েন করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande